নেছারাবাদে ব্যবসায়ী কাজী আবু বক্করের ইন্তেকাল

হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » নেছারাবাদে ব্যবসায়ী কাজী আবু বক্করের ইন্তেকাল
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

নেছারাবাদে ব্যবসায়ী কাজী আবু বক্করের ইন্তেকাল

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদের জগন্নাথকাঠি ও জগৎপট্টি বন্দরের ব্যবসায়ী আলহাজ্ব কাজী আবু বক্কর (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্বরূপকাঠি পৌরসভার আকালম কাজীবাড়ির মৃত কাজী আনছার উদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামে পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন স্বরূপকাঠি বাজারে ডিম ও মুরগির খাবারের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মরহুমের প্রথম জানাজা জোহর নামাজের পর ছারছীনা দরবার শরীফ প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা জগৎপট্টি বন্দরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং তৃতীয় জানাজা আসর নামাজের পর নিজ বাড়ি আকালম কাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতি ও জগৎপট্টি বন্দর ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৪ ● ১৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ