শরণখোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত

হোম পেজ » খুলনা » শরণখোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

শরণখোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ওেই এলাকায় ভোটগ্রহণ শুরুর পরপরই উপজেলার সাউথখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, সংঘর্ষে জামায়াতের অন্তত ৬ জন এবং বিএনপির ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

শরণখোলা উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থকরা তাদের ৬ জন নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের কর্মীদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বিএনপি প্রার্থী বাবু সোমনাথ দে’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ