পটুয়াখালীতে ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণ শুরু

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালীতে ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণ শুরু
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬


পটুয়াখালীতে ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম বিতরণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ৫১৩টি ভোট কেন্দ্রের ২৫৩৬টি কক্ষে ভোট গ্রহণ হবে। নিরাপত্তা বজায় রেখে বুধবার সকাল ১০টায় জেলা সদরসহ ৮টি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোটগ্রহণের জন্য ব্যালট পেপার ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ শুরু করেন।

জেলায় মোট ১৫ লাখ ৯ হাজার ৫শ’ ৮৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন এবং ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা ব্যবস্থার জন্য মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ৬টি র‌্যাবের টিম, বিপুলসংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এসব তথ্য পটুয়াখালী জেলা রির্নিং অফিস সূত্রে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ