সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ভিপি নুরের ষড়যন্ত্র! পটুয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সংবাদ সম্মেলনে অভিযোগ

হোম » পটুয়াখালী » ভিপি নুরের ষড়যন্ত্র! পটুয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সংবাদ সম্মেলনে অভিযোগ
বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬


 

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সংবাদ সম্মেলনে অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ট্রাক মার্কার প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের নলখোলা নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে হাসান মামুন বলেন, ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ, বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হ্যান্ডমাইক ব্যবহার করে মিছিল, নিজেদের কার্যালয় ও কর্মীদের বাসায় নিজেরাই আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, অবৈধ ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট প্রদান এবং ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা- এসবই পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত করতে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সঠিকভাবে তদন্ত করা হলে সেগুলো মিথ্যা প্রমাণিত হবে এবং অভিযুক্তরা অব্যাহতি পাবেন।

তিনি আরও বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। বিজয় তাদের সুনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আলীম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব ফকরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ওহাব চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন এবং দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:৫৪:৫৫ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ