নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের বিশেষ মহড়া

হোম পেজ » খুলনা » নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের বিশেষ মহড়া
মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬


নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের বিশেষ মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্বতস্ফুর্ত করতে মোংলায় নৌবাহিনী, বিজিবি ও পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সশস্ত্র যৌথবাহিনীর এ মহড়া পৌর শহর প্রদক্ষিণ করে। পরে এ মহড়া বহর যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নে। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করবে এ মহড়া। মহড়া চলাকালে বিভিন্নস্থানে গণসচেতনতা মূলক প্রচারাভিযান চালানো হচ্ছে। এছাড়াও উপকূলবর্তী এলাকায় টহল দিয়েছে কোস্ট গার্ড। উপকূলী ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোট কেন্দ্র সমূহে দায়িত্ব পলনে দায়িত্ব পেয়েছেন উপকূলরক্ষা  এই বাহিনী ।

তারা ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখছেন তারা ।

কোস্ট গার্ড পশ্চিম জোন  সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান,নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২০:২৯ ● ১০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ