বরগুনা জেলা জামায়াত আমিরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » বরগুনা জেলা জামায়াত আমিরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

বরগুনা জেলা জামায়াত আমিরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. মহিব্বুল্লাহ হারুনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামের বাসিন্দা মো. ইব্রাহীম অভিযোগটি দাখিল করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মহিব্বুল্লাহ হারুন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদের পক্ষে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নে নির্বাচনি জনসভায় বক্তৃতা দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা, ২০২৫-এর ২০(খ) ধারার পরিপন্থি হিসেবে গণ্য হবে। অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক হারুন বরগুনা-২ আসনের অন্তর্গত বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলায় সক্রিয় প্রচারণা চালিয়েছেন।

 

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

অভিযোগপ্রাপ্ত অধ্যাপক মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, আমি ২০১৪ সালে বরগুনা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এই সংসদ নির্বাচনে আমি নিজেও প্রার্থী ছিলাম। আমার প্রার্থিতা বৈধ ছিল। প্রচারণা চালিয়েছি। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে দলীয় সভায় বক্তৃতা দেওয়ার বিষয়টি আমার জানা ছিল না।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৪ ● ২১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ