ইন্দুরকানীতে তদবির–সুপারিশ ছাড়াই চাকরি পেলেন ১৭ জন বেকার

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে তদবির–সুপারিশ ছাড়াই চাকরি পেলেন ১৭ জন বেকার
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

গ্রাম পুলিশ নিয়োগ পরিক্ষা চলছে। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর) 

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কোনো তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

বুধবার (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা মাঠে প্রার্থীদের শারীরিক যাচাই-বাছাই শেষে মডেল মসজিদের হলরুমে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

 

লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে ২ জন নারী ও ১৫ জন পুরুষ। উপজেলার চারটি ইউনিয়নে এসব গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে।

 

এ বিষয়ে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, আমাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা। সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রকৃত মেধাবী প্রার্থীরাই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই চাকরি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৫৭ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ