কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেনের ৪০তম বার্ষিক অনুষ্ঠান

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেনের ৪০তম বার্ষিক অনুষ্ঠান
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেনের ৪০তম বার্ষিক অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেনের ৪০তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় কিন্ডারগার্টেন মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

 

ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আবু মাহমুদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মানিক মিয়া কিন্ডারগার্টেন পরিচালনা পর্ষদের সদস্য আকতারুজ্জামান এবং অধ্যক্ষ আফরোজা বেগম।

বাংলাদেশ সময়: ২০:৩৩:২৪ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ