রাজাপুরের মঠবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফোরক সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

হোম » ঝালকাঠি » রাজাপুরের মঠবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফোরক সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬


 

রাজাপুরের মঠবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী ফোরক সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুর রহমান ফোরক সিকদার গণসংযোগ, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন।

 

শনিবার বিকেলে ইউনিয়নের বাগড়ি, ইন্দ্রপাশা, বাদুরতলা, মঠবাড়ী, নাপিতেরহাট, পাড়েরহাট ও বদনিকাঠিসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন তাঁর সমর্থকেরা। পরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।

 

চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুর রহমান ফোরক সিকদার উপজেলা বিএনপির সক্রিয় সদস্য। তিনি ১৯৯৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর ৬ নম্বর মঠবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

 

ফোরক সিকদার শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও স্মার্ট মঠবাড়ী ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, সবার জন্য উন্নয়ন ও সেবা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।

 

দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী ইউনিয়ন গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারেও আশাবাদী ফোরক সিকদার।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৮




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ