মেহেন্দিগঞ্জে চুরি হওয়া দুই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে চুরি হওয়া দুই গরু উদ্ধার, গ্রেপ্তার ১
রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬


 

মেহেন্দিগঞ্জে চুরি হওয়া দুই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

বরিশালের মেহেন্দিগঞ্জে চুরি হওয়া দুটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান (২৬) নামে এক গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ থানার চর গোপালপুর গ্রামের রাতুল ফকির ও নয়ন মৃধার গোয়ালঘর থেকে দুটি ষাঁড় গরু চুরি হয়। গরু দুটির মধ্যে একটি লাল ও অন্যটি কালো রঙের। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করা হয়।

 

মামলাটি তদন্তের একপর্যায়ে গত ২৭ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার চর শেফালী গ্রামের কাদের খানের ছেলে আল আমিনের গোয়ালঘর থেকে চুরি হওয়া লাল রঙের ষাঁড়টি উদ্ধার করে পুলিশ।

 

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার মেহেদী হাসানের দেখানো মতে উপজেলার পশ্চিম কোলচরী শ্যামরায় গ্রামের ফরিদ ব্যাপারীর গোয়ালঘর থেকে কালো রঙের ষাঁড়টিও উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ পৌরসভার দুর্গাপুর গ্রামের বাবুল বেপারির ছেলে মেহেদী হাসান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিন উদ্দিন চোরাই গুরু উদ্ধার এবং মেহেদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ৯:৫৯:০৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ