পিরোজপুরে পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

পিরোজপুরে পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার অভিযানে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. জিয়াউর রহমানের সার্বিক তদারকিতে জেলার আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার তৎপরতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরিগুলো (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে ২২টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামাল ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ আগেও এ ধরনের উদ্ধার কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:১৭ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ