সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

হোম » ঢাকা » দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবিতে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ময়মনসিংহে গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দিপু চন্দ্র দাসকে মধ্যযুগীয় কায়দায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে নির্যাতনের পর গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা মানবতা ও আইনের শাসনের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান।

এসময় বক্তারা কুমিল্লায় রিকশাচালক শান্ত দাস, কুড়িগ্রামে তপন কুমার সরকার, রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও সুবর্ণ রায় এবং নরসিংদীতে প্রান্তোষ সরকার হত্যার দ্রুত বিচারসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিবেক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল, যুগ্ম সম্পাদক সবুজ রায়, মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস, বিনয় মধু, ডেবিট বৈদ্য ও বিশ্বজিৎ পান্ডে প্রমুখ।

এছাড়াও একই দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ব্যানারে উপজেলা শাখার উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১:১৭:৪৫ ● ২৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ