নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ কোরআন-সুন্নাহর আলোকে জীবনে শান্তির নিশ্চয়তা

হোম » পিরোজপুর » নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ কোরআন-সুন্নাহর আলোকে জীবনে শান্তির নিশ্চয়তা
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

কোরআন-সুন্নাহর আলোকে জীবনে শান্তির নিশ্চয়তা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

ইসালে সাওয়াব ও দ্বীনি মাহফিলের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা যায় এবং সমাজে ইসলামের সঠিক শিক্ষা ছড়িয়ে দেওয়া সম্ভব। বর্তমান সমাজে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলে ব্যক্তি, পরিবার এবং সমাজ শান্তিতে থাকবে বলে মন্তব্য করেছেন ছারছীনা পীর।

তিনি আরও বলেন, উলামায়ে কেরাম এবং দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্ব মানুষকে আল্লাহ ও রাসূল (সা.)-এর পথে আহ্বান করা। এ ধরনের মাহফিল ঈমানি চেতনা জাগ্রত করে এবং দ্বীনের পথে চলার অনুপ্রেরণা জোগায়।

মাহফিলে ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, আলহাজ্ব হযরত মাওঃ শাহ মোঃ মোহেব্বুল্লাহ সাহেব (রহ.) এবং আলহাজ্ব আব্দুর রউফ সাহেব (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা করে সকল মুসল্লিদের দোয়া করার আহ্বান জানান।

নেছারাবাদে আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসা এবং বাইতুন নুর জামে মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল গত ১৬ ও ১৭ ডিসেম্বর উপজেলার সুটিয়াকাঠী (জোড়াব্রীজ), মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাহফিল মঙ্গলবার বাদ আছর ওয়াজ শুরু হয় এবং আজ বুধবার যোহর নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

ছারছীনা দরবার শরীফের মরহুম হযরত মাওলানা শাহ মোঃ মোহেব্বুল্লাহ সাহেবের (রহ.) প্রথম এবং আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের সফরসঙ্গীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম। তারা গুরুত্বপূর্ণ ওয়াজ ও নছিয়ত প্রদান করেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেছারাবাদ আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মোঃ মাহমুদ কবীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা মোঃ নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, এবং হযরত পীর সাহেবের কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

মাহফিলে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন এবং ইসালে সাওয়াব ও দোয়ায় শরিক হন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৭ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ