নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা বুলবুলের

হোম পেজ » রাজশাহী » নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা বুলবুলের
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াত নেতা বুলবুলের

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বুধবার বেলা ১২টার দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। পাশাপাশি তিনি ভোটার এবং সংশ্লিষ্ট সকলের দোয়া প্রত্যাশা করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা জামায়াতের দায়িত্বশীল পাঁচ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০২ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ