চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড়ে চোখ উঠানো মরদেহ উদ্ধার

হোম পেজ » রাজশাহী » চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড়ে চোখ উঠানো মরদেহ উদ্ধার
রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫


চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড় থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর এলাকার একটি পুকুরপাড় থেকে তোজাম্মেল হক (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

মৃত তোজাম্মেল হক উপজেলার পারদিলালপুরের জোনাব আলীর ছেলে। তিনি মুসলিমপুরে একটি পুকুর পাহারার কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। সকালে স্থানীয়রা পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে  খবর দেন।

তোজাম্মেলের ভাই গিয়াস উদ্দীন সাগরকন্যাকে বলেন, তার ভাইয়ের একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত করা যায়নি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:১০:০৮ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ