সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

ছারছীনা শরীফে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

হোম » পিরোজপুর » ছারছীনা শরীফে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


ছারছীনা শরীফে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের ছারছীনা দরবার শরীফে লাখো মুসল্লির উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে। জোহরবাদ আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) দোয়া পরিচালনা করেন।

বাদ মাগরিব মাহফিলে বক্তব্যে তিনি বলেন, রাসূল (সা.) মহব্বত ছাড়া ঈমানের পূর্ণতা আসে না। পার্থিব সব কিছুর ঊর্ধ্বে নবীজীর প্রতি ভালোবাসা ও আনুগত্য থাকতে হবে। আর এই ভালোবাসাই আখিরাতে সাফল্যের মূল সম্বল।

তিনি আরও বলেন, যুগে যুগে মহান আল্লাহ তায়ালা মানুষকে হেদায়াতের জন্য নবী ও রাসূল পাঠিয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.) মানবতার জন্য সত্য ও নাজাতের পথ দেখিয়েছেন। তাঁর প্রতি ভালোবাসা ও অনুসরণ মুমিন জীবনের অপরিহার্য অঙ্গ।

ছারছীনা দরবার শরীফের ১৩৫তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিনে বাদ মাগরিব সমবেত লাখো ভক্ত মুরীদানদের উদ্দেশে এসব কথা বলেন পীর ছাহেব কেবলা। আজ শনিবার ছিল মাহফিলের প্রথম দিন, আগামী সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে আখেরি মুনাজাত।

বাংলাদেশ সময়: ২০:৩৮:২৯ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ