সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পটুয়াখালীতে আলতাফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির নিন্দা

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে আলতাফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির নিন্দা
শনিবার ● ২৯ নভেম্বর ২০২৫


পটুয়াখালী

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে-এসব অভিযোগ তুলে দুমকি উপজেলা বিএনপি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক যুবদল আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু।

তিনি বলেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন ব্যক্তিগত ক্ষোভ থেকে আলতাফ চৌধুরীকে নিয়ে উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই এই মহলটি ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।

দিপুর অভিযোগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে আলতাফ চৌধুরীর ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। অতীতে তার বিরুদ্ধে করা পাঁচটি মামলায় আদালত খালাস দিয়েছেন এবং ফখরুদ্দিন সরকারের সময় তিনি দীর্ঘদিন কারাবরণ করেও দলীয় আদর্শে অটল ছিলেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় নেতাদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে দলের ভেতর বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। এসব অপতৎপরতার নিন্দা জানিয়ে দিপু বলেন, ব্যক্তিগত ক্ষোভ পুঁজি করে দলের বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৬ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ