সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় রাখাইন পরিবারের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় রাখাইন পরিবারের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় রাখাইন পরিবারের বসত:ঘরে আগুন দেয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় শত্রুতা মূলক রাখাইন সম্প্রদায়ের বসতঃবাড়ীতে আগুন দিয়েছে দূবৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে মংচাওয়েনের বসতঃবাড়ীতে এ আগুন দেয়া হয়।

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ক্ষতিগ্রস্ত রাখাইন পরিবারের সদস্যরা দাবী করছেন।
এর আগেও দূর্বৃত্তরা তাদের জমি-জমা ভোগ দখল করতে গিয়ে বাঁধার সৃষ্টি করে। এমন কি বানোয়াট মামলা সহ জীবন নাশের হুমকি দেয়া হয়।

এ ব্যাপারে অভিযোগকারী মংচাওয়েন বলেন, ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকার সুযোগে তারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায় এবং এটা উদ্দেশ্য মূলক বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম জানান, এ রকম কোন ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১০ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ