সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

দশমিনায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি

হোম » পটুয়াখালী » দশমিনায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


দশমিনায় সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন দাবি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)

সরকারি কর্মচারীদের বেতনবৈষম্য দুর করে নবম পে-স্কেল এর দাবীতে র‍্যালী ও প্রতিবাদ সমাবেশ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটির সভাপতি ও  মো. সাঈদুর রহমান রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব মিয়া’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন-উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওসার,  রজ্জাবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিহাব উদ্দিন, পে-স্কেল বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আনিস আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. সোহাগ হোসেন মৃধা প্রমুখ।
বাংলাদেশ সরকারি কর্মচারী ব্যানারে অনুষ্ঠিত র‍্যালী ও প্রতিবাদ বলেন-দীর্ঘদিন ধরে বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবী জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত সেই দাবী  বাস্তবায়ন না হওয়ায় আনন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা।  আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের প্রতিবেদন ও ১৫ ডিসেম্বর মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট দাবী করেন আন্দোলনকারীরা।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৭:০১ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ