বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা নির্বাচিত চরফ্যাশনের পিংকি

হোম পেজ » লিড নিউজ » বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা নির্বাচিত চরফ্যাশনের পিংকি
মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫


সফল নারী উদ্যোক্তা পিংকি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার আবুবক্করপুরের সফল নারী উদ্যোক্তা পিংকি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায়, ‘জাতীয় প্রাণীসপ্তাহ পদক-২৫’ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর ৯নং ওয়ার্ডের ‘প্রয়োজন খামার’-এর সত্বাধিকারিণী পিংকিকে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ খামারী হিসেবে স্বর্ণ পদক প্রদান করা হবে। ২৫ নভেম্বর ঢাকা খামারবাড়ি ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতা ঘোষণা করা হয়। আগামীকাল বুধবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে পিংকিকে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে স্বর্ণ পদক প্রদান করা হবে বলে জানা গেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রাজন আলী।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩২ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ