আগৈলঝাড়ায় চুরির দায়ে দোকানের কর্মচারী আটক

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় চুরির দায়ে দোকানের কর্মচারী আটক
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় চুরির দায়ে দোকানের কর্মচারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া সদরের থানার সামনে এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে প্রতিরাতেই কোন কোন স্থানে চুরি হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরে থানার নিজস্ব সম্পত্তিতে নির্মান করা এসপি মাকেটের অবন্তিকা টেলিকম এন্ড ইলেকট্রনিক্স’র ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার ভোরে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। ভোর ৬টার দিকে চোরের দল ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অ্যান্ডয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অপু দে। শনিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখে প্রতিষ্ঠানের তালা ভাঙ্গা, ভিতরে ঢুকে দেখেন মুল্যবান অ্যান্ডয়েড মোবাইল ফোন ৮০ থেকে ১০০টি, নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে চোরের দল। পরে পুলিশকে সংবাদ দিলে এসআই সমীর বিশ্বাস ব্যবসা প্রতিষ্ঠানে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ব্যবসা প্রতিষ্ঠান চুরির ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী পূর্ব বাকাল গ্রামের নেপাল দাস(২৭)কে আটক করেছে পুলিশ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই চুরি সংগঠিত হচ্ছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাগরকন্যাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিখিত অভিযোগ দিলে মামলা রের্কড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২২:৪০ ● ১৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ