আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
রবিবার ● ১৬ নভেম্বর ২০২৫


প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ সরদারকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে গ্রেফতারের পর আজ রবিবার দুপুরে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯) ও শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০)সহ তিনজন।

গৃহবধূ প্রস্তাবে সাড়া না দেওয়ায় ৩ অক্টোবর বিকেলে বাড়িতে একা পেয়ে তিনজন বখাটে দরজা ভেঙে ঘরে ঢোকে। এসময় মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল্লাহ সরদার। তার সহযোগী ছিল আইয়ুব আলী মৃধাসহ আরও একজন। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী ৪ অক্টোবর আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন প্রধান আসামি আব্দুল্লাহ সরদার। অবশেষে তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করল। এখবরের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০৬ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ