সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতিসহ দুই দিনে গ্রেফতার ১০

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় ছাত্রলীগের সভাপতিসহ দুই দিনে গ্রেফতার ১০
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫


মো. নাজমুল হোসেন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি মো. নাজমুল হোসেন (২৮) কে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ও জাকির হোসেনের নেতৃত্বে সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এর আগে ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগ কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কলাপাড়া ও মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান (৪৭), রাসেল আকন (৪০), নাসিমা (৩০), সেতারা (৫০), জাকির (৪৩), মো. ফেরদৌস হাওলাদার (৪৫), সাইফুল ইসলাম বাবুল (৩৫), আবু সাঈদ মুসুল্লী (৪০) ও জাহাঙ্গীর চৌকিদার (৫০)।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম সাগরকন্যাকে বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজনৈতিক, ওয়ারেন্টভুক্ত, মাদকদ্রব্য ও ইয়াবা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১১:১৯ ● ১৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ