সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বরিশাল-১ আসন বিএনপি প্রার্থীর সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের মতবিনিময়

হোম » বরিশাল » বরিশাল-১ আসন বিএনপি প্রার্থীর সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের মতবিনিময়
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


বরিশাল-১ আসন বিএনপি প্রার্থীর সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে গৌরনদী উপজেলার শরিকল গ্রামে তার নিজ বাসভবনে এ সভা হয়। আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। নিরপেক্ষতা বজায় রেখে সত্য সংবাদ প্রচারে আপনাদের ভূমিকা অপরিসীম। গৌরনদী-আগৈলঝাড়া এলাকার উন্নয়ন ও মানুষের দাবিদাওয়া পূরণে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম ও প্রবীর বিশ্বাস ননী।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মনিরুজ্জামান, সদস্য বরুণ কুমার বাড়ৈসহ অনেকে।

সভা শেষে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে এম জহির উদ্দিন স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:১১:৪৫ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ