সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কালকিনিতে তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

হোম » ঢাকা » কালকিনিতে তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


কালকিনিতে তাঁতীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেজাউল ফরাজী ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। তার নামে ২০২১ সালের আরও একটি মামলা রয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৭:০২ ● ২৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ