সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

হোম » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫


গৌরনদীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন পাঁচ শতাধিক মানুষ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের প্রত্যন্ত মৈস্তারকান্দি গ্রামে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইনিং ডেভেলপমেন্ট সোসাইটি।

ক্যাম্পে চিকিৎসা দেন গৌরনদী উপজেলা হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান নাঈম এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌরব মজুমদার বিক্রম। দুইজন নার্সসহ তারা দিনব্যাপী অসহায় রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল রায় বলেন, অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে আমরা নিয়মিত কাজ করছি। এবারও তারই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি।

ক্যাম্পে স্থানীয় পল্লব বৈদ্য, রেভা বিদ্যুৎ রায় ও শিশু রঞ্জন ঢালীসহ সংগঠনের সদস্যরা সহায়তা করেন।

চিকিৎসা নিতে আসা রঞ্জিত বাড়ৈ, সুম্মিতা বালা, ইলিয়াস হোসেন ও রেবেকা বেগম বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অত্যন্ত খুশি।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহিন জানান, উপজেলা প্রশাসনের অনুমোদনে এই ক্যাম্পে হাসপাতালের চিকিৎসক ও নার্স পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, এভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে দরিদ্র কেউ আর অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত হবেন না। প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৩৫ ● ৩২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ