সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫


 

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ট্রাফিক সপ্তাহ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও উদযাপিত হয়েছে ট্রাফিক সপ্তাহ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের উদ্যোগে জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।

পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান। তিনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও ট্রাফিক টিআই (প্রশাসন) মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন।

দিনব্যাপী জেলা ট্রাফিক বিভাগ সড়কে চেকিং অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:০১ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ