সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

হোম » রাজশাহী » ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের স্মারকলিপি প্রদান

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিনামা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর।
নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।


এই/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৭:৪৭ ● ২৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ