সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন

হোম » পটুয়াখালী » পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫


পায়রা সেতুতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর পায়রা সেতুতে ছবি তুলতে গিয়ে পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মনির হোসেন (৫৮)। এতে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন সেতুর উত্তর প্রান্তে মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে সেটি ছিটকে মনিরের ওপর গিয়ে পড়ে। এতে তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত মনিরের বাড়ি জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মনির হোসেনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, পায়রা সেতু এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপন ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপভ্যান শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তার ও গাড়িটি আটক করার অভিযান অব্যাহত রয়েছে।


এমআর

বাংলাদেশ সময়: ১২:২৩:৩৩ ● ২০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ