সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

হোম » গণমাধ্যম » বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা
শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫


হত্যাকাণ্ডের শিকার হওয়া বাগেরহাটের সাংবাদিক মোঃ হায়াত উদ্দিন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে মোঃ হায়াত উদ্দিন (৪০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভাধীন উওর হাড়িখালী সিদ্দিকের চায়ের দোকানে সামনে এস এম হায়াত উদ্দিনকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় পাকা রাস্তার উপরে ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৯ ● ২৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ