সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কলাপাড়ায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

হোম » কুয়াকাটা » কলাপাড়ায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি
শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে কলাপাড়ায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আন্ধারমানিক নদীর তীরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালি শুরু হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ আয়োজনে র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা পরিবেশ ও প্রতিবেশ রক্ষার দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে র‍্যালি শেষ করে।

এর আগে হেলিপ্যাড মাঠে আলোচনা সভা হয়। এতে প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জী, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বিশ্বব্যাপী গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি পরিবেশ রক্ষায় ও বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫:০৪:১৬ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ