সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

আশুলিয়া বাইপাইলে কাভার্ড ভ্যানে চাপা পড়ে মা-ছেলেসহ নিহত ৩

হোম » ঢাকা » আশুলিয়া বাইপাইলে কাভার্ড ভ্যানে চাপা পড়ে মা-ছেলেসহ নিহত ৩
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


আশুলিয়া বাইপাইলে কাভার্ড ভ্যানে চাপা পড়ে মা-ছেলেসহ নিহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, সাভার

সাভারের আশুলিয়ার বাইপাইলে কাভার্ড ভ্যানের চাপায় মা, ছেলে ও আরও একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলতাফ (৫০), নূরজাহান বেগম (২৪) ও তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। সড়কের গর্তে পড়ে সেটি উল্টে যায়। এসময় একটি কাভার্ড ভ্যানের পিছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মা, শিশু ও চালকসহ চারজনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০:১০:৫৫ ● ৩২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ