সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

তজুমদ্দিনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

হোম » কৃষি » তজুমদ্দিনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪


তজুমদ্দিনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে ২০২৪সালের এসএসসি ও  সমমানের দাখিল পরিক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। এ বছর এসএসসিতে ৫২২ জন ও দাখিল এ ৪৩৩ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ১৯জন অনুপস্থিত রয়েছেন। তবে উভয় কেন্দ্রে কোন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটে নি।
প্রথমদিনে স্কুলের এসএসসি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা কেন্দ্রের দাখিলে অনুষ্ঠিত হয়েছে কুরআন মজিদ পরিক্ষা। স্কুল ও মাদ্রাসা কেন্দ্র গুলোতে আইনশৃংখলা নিয়ন্ত্রণ রেখে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্র গুলো পরিদর্শন করেন ভোলা ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। এছাড়া  কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক অবস্থান করে পরিক্ষা পরিচালনা করছেন নির্বাহী কর্মকর্তার কয়েকজন প্রতিনিধি অফিসার। এছাড়াও কেন্দ্রের বাহিরে রয়েছে পুলিশের কড়া নজরদারি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানাগেছে  দেশের ১১টি বোর্ডে চলতি বছর মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। মোট কেন্দ্র ৩ হাজার ৭০০টি। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ৭৩৫টি।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজর ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এরমধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪০:১৩ ● ২৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ