সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

তজুমদ্দিনে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হোম » কৃষি » তজুমদ্দিনে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪


তজুমদ্দিনে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মামুন এর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণের সবচেয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:২৮ ● ৪১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ