সর্বশেষ
কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা বিতরণ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড গৌরনদীতে ঘাতক বাস আটক ঘিরে উত্তেজনা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ চরফ্যাশনে আ:লীগের চেয়ারম্যানকে শেল্টার দেওয়ার দ্বন্দ্ব: বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ চরফ্যাশনে নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান বরগুনায় দুইদিনের সফরে আগামীকাল আসছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কুয়াকাটায় পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন গৌরনদীতে মা-বোনকে ঘরে আটকে রাখার অভিযোগ, ছেলের বিরুদ্ধে মামলা

আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্ব-মিল মিস্ত্রি নিহত

হোম » কৃষি » আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্ব-মিল মিস্ত্রি নিহত
বুধবার ● ১৭ জানুয়ারী ২০২৪


আমতলীতে সড়ক দূর্ঘটনায় স্ব-মিল মিস্ত্রি নিহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ী স্ট্যান্ডে রাস্তাপাড় হয়ে স্ব-মিলে যাওয়ার সময় বাসের চাপায় গুরুতর আহত রাজা মিয়া (৪৫) মারা গেছে। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
জানাগেছে, উপজেলার ডালাচারা গ্রামের নয়া মিয়ার ছেলে রাজা মিয়া (৪৫) পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ী বাস স্ট্যান্ডের পাশে আনোয়ার সিকদারের স্বমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার বিকেল ওই স্ব-মিলে রাস্তা পাড় হয়ে যাচ্ছিল। এমন সময় লেবুখালী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে রাজা মিয়া গুরুতর জখম হয়। স্থানীয় রাতাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেরীন আশ্রাফ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনরাতে তার মৃত্যু হয়। বুধবার দুপুরে তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়ীতে নিয়ে আসে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
স্বমিল মালিক আনোয়ার সিকদার বলেন, রাস্তাপাড় হওয়ার সময় একটি বাস রাজা মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মঙ্গলবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩১:৫১ ● ২৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ