সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

হোম » কৃষি » গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার
মঙ্গলবার ● ১৬ জানুয়ারী ২০২৪


গৌরনদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গেীরনদীতে সুজন প্যাদা (৩৫) নামে এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।  এ ব্যাপারে ভিকটিমের খালা বাদি হয়ে মঙ্গলবার ভোরে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন রাজাবাড়ি এলকা থেকে মামলার আসামি পিতা সুজন প্যাদাকে গ্রেফতার করেছে।
ভিকটিমের খালা অভিযোগ করে বলেন, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে গৌরনদী পৌরসভার সুন্দরদী গ্রামের সুজন প্যাদার স্ত্রী ও আমার বোন বাবা (বাপের) বাড়িতে বসবাস করে আসছে। ওই  বোনের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। নিজের (সুজন) ঘরে বসে  গত ২০ নভেম্বর থেকে  ৫জানুয়ারি পর্যন্ত প্রায় রাতেই জোরপূর্বক তার (সুজনের) তৃতীয় শ্রেণীতে পড়–য়া কন্যা (আমার ভাগ্নি) (১৩)কে  ধর্ষণ করে ভগ্নিপতি সুজন প্যাদা। এরপর বিষয়টি ভাগ্নি আমাদেরকে জানালে ভগ্নিপতি সুজন প্যাদা ১০ জানায়ারি ঢাকায় চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. কামাল হোসেন জানান, পিতা কর্তৃক নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের খালা বাদি হয়ে অভিযুক্ত ভগ্নিপতি সুজন প্যাদাকে আসামি করে মঙ্গলবার ভোরে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায়  মঙ্গলবার সকাল পৌণে ১০টার দিকে রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি পিতা সুজন প্যাদাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০০:৩৬ ● ২৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ