কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

হোম » পিরোজপুর » কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে একটি সুপারি গাছে মই দিয়ে ওঠেন আবুল বাশার। এ সময় জিআই পাইপের মাথায় থাকা কাঁচি দিয়ে সুপারির কাঁদি কাটার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে হাত ফসকে পাইপটি গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে। এতে গাছটি বিদ্যুতায়িত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল বাশার ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৯:১৮ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ