গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল ২৫ কেজি করে চাল

হোম » পটুয়াখালী » গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল ২৫ কেজি করে চাল
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল ২৫ কেজি করে চাল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে সমুদ্রগামী ১ হাজার ৪০২টি মৎস্যজীবী পরিবারের মধ্যে বিনামূল্যে বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ভিট্টর বাইন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ আকন, সাইমুন ইসলাম সায়েম ও ইউপি সচিব মো. সোহাগ খান। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের তালিকাকরণ ও বাছাই কমিটির প্রতিনিধি, বিএনপি, মৎস্যজীবী দল, গণ অধিকার পরিষদের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রমে প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। বরাদ্দের চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন জেলেরা।

এদিকে, সরকারের নির্দেশনা অনুযায়ী ভুয়া জেলেদের নাম তালিকাভুক্ত না করায় এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২২ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ