মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশুর মৃত্যু

হোম » সর্বশেষ » মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশুর মৃত্যু
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিনিধি, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

 

মৃত আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ইসমাইলের মেয়ে।

 

শিশুটির বাবা ইসমাইল জানান, মঙ্গলবার সকালে জ্বর, সর্দি ও কাশির তীব্রতা বেড়ে যাওয়ায় আছিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরে জোহরের নামাজের পর জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।

 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ