কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, অনুদানের চালের ডিও বিতরণ

হোম » খুলনা » কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, অনুদানের চালের ডিও বিতরণ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

কয়রায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, অনুদানের চালের ডিও বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদানের চালের ডিও বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির।

 

সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস।

 

এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি এম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা থানার উপপরিদর্শক তনয় কুমার পাল, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী এবং খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অরবিন্দ কুমার মণ্ডল।

 

আলোচনা সভা শেষে দুর্গাপূজা উদযাপনের জন্য বরাদ্দ করা চালের ডিও বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ