রূপসায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

হোম » খুলনা » রূপসায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

রূপসায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনার রূপসায় পিস্তল ও ৭.৬৫ এমএমের দুই রাউন্ড গুলিসহ রাজু মোড়ল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার রামনগর এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের নেতৃত্বে রূপসা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় রাজু মোড়লের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার রাজু মোড়ল রামনগর এলাকার ইমান আলী মোড়লের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:০৪:২৯ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ