বিশ্ব ডাক দিবস আজ, ডাকসেবা সপ্তাহ শুরু

হোম » জাতীয় » বিশ্ব ডাক দিবস আজ, ডাকসেবা সপ্তাহ শুরু
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

বিশ্ব ডাক দিবস আজ, ডাকসেবা সপ্তাহ শুরু

সাগরকন্যা প্রতিবেদক,

 

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। এ বছর ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’ প্রতিপাদ্যে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।

 

ডাকসেবা সপ্তাহে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।

 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করছে ডাক অধিদপ্তর।

 

এ লক্ষ্যে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহ, ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

 

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ৯:৫৫:০২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ