পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

হোম » পিরোজপুর » পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বুধবার (৮ অক্টোবর) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

 

কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

এ সময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার লক্ষ্যে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:২২:১১ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ