নিষেধাজ্ঞার প্রথম দিনেই গলাচিপায় চন্দনা মাছ জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

হোম » পটুয়াখালী » নিষেধাজ্ঞার প্রথম দিনেই গলাচিপায় চন্দনা মাছ জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

নিষেধাজ্ঞার প্রথম দিনেই গলাচিপায় চন্দনা মাছ জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিক্রির উদ্দেশ্যে নেওয়া চন্দনা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার গুরিন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

 

জানা যায়, মাছ ব্যবসায়ী মো. ইছা ও আল আমিন ইঞ্জিনচালিত টমটমযোগে মাছগুলো গলাচিপায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি সাংবাদিক ও স্থানীয় লোকজনের নজরে এলে পুলিশ ও উপজেলা মৎস্য অফিসকে জানানো হয়। পরে পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করেন এবং দুই ব্যবসায়ীকে আটক করেন।

 

পরে পরীক্ষা-নিরীক্ষায় জব্দ করা মাছ ইলিশ নয় বলে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় আটক দুই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

এদিকে জব্দ করা চন্দনা মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, নিষেধাজ্ঞা চলাকালে মাছের অবৈধ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মাছ নষ্ট না করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০২:৩৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ