দুমকিতে ৩৯৭ জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফের চাল

হোম » জেলে-মৎস্য » দুমকিতে ৩৯৭ জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফের চাল
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬

দুমকিতে ৩৯৭ জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফের চাল

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩৯৭ পরিবারের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নে নিবন্ধিত ৪১৭ জেলে পরিবারের মধ্যে ৩৯৭ পরিবার এ খাদ্য সহায়তা পেয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাবসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা দিয়ে থাকে।দুমকিতে ৩৯৭ জেলে পরিবার পেল বিশেষ ভিজিএফের চাল

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৩৯৭ পরিবারের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। ইউনিয়নে নিবন্ধিত ৪১৭ জেলে পরিবারের মধ্যে ৩৯৭ পরিবার এ খাদ্য সহায়তা পেয়েছে।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান সোহরাবসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার জন্য সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৪৭ ● ৮ বার পঠিত

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ