সাগর ও মাটির গন্ধ

হোম » সর্বশেষ » সাগর ও মাটির গন্ধ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


কবি মো. বেল্লাল হাওলাদার

মো. বেল্লাল হাওলাদার

আমার কলাপাড়া ধানের গন্ধে হাসে

 

নদী-খাল-বিলে সবুজের ঢেউ জাগে,

এই মাটিতে জন্ম নেয় কৃষকের স্বপন

সুন্দর ভাবনা আঁকে রাখে না গোপন।

দূর সাগর থেকে ফিরে আসে ট্রলার,

রূপালি ইলিশ হাসে কি আছে বলার?

 

কুয়াকাটার ঘাটলা একদার আলো

বিশাল বালু সমুদ্র-সৈকত কত ভালো,

লিখে যায় কত নাম তীরছোঁয়া ঢেউ

সাগরে সাগর ভাসে জানে নাকো কেউ!

 

মহিপুর চেনা নদী এলাকাবাসীর প্রাণ

তার বুকে ছুটত নৌকা মাঝি গেয়ে গান,

জলের সাথে চলত কথা জেলের দল

আজ সেই নদী খুঁজি কোথায় সেই স্রোতধারার জল।

 

ক্ষয়িষ্ণু ঘাটে ভোর জাগে মাছের গন্ধে

দামের দরকষাকষি চলে বিচিত্র এক ছন্দে!

মহিপুর বাজার জাগে জাগে মৎস্যজীবী

ট্রলারগুলো স্বপ্ন দেখায় ঘরে ফিরবে বিবি!

 

জালের ধারে মাছগুলো জীবিকার স্বপ্ন

কারও ঝুড়ি ভরলে চেয়ে বলে যেন রত্ন,

ভিড়বে বাড়ি বিয়ানের বেলা দরজাতে বউ

লাল টুকটুক শাড়ি পরা যেন মিঠা মৌ!

 

এই মাটিতে জন্মেছে আলোকিত মানুষ

মন্ত্রী, এমপি, সচিব হয়ে ছড়িয়েছে সুবাস,

কেউ নিয়েছে দীপ্ত শপথ নিরাপদ দেশ

কেউ হয়েছে গায়ক, ছড়ায়নি বিদ্বেষ!

 

কেউবা জ্ঞানের জ্বালিয়েছে আলো

তাদের স্মরণে আমরা আছি ভালো,

কলম হাতে কেউবা লিখে না-বলা বাণী

তাদের পেয়ে ধন্য আমরা এড়িয়েছি গ্লানি।

 

আমাদের কলাপাড়া আমাদেরই গর্ব

সাগর, নদী, মাঠ আর মানুষ সবই আপন সর্বস্ব,

লুকিয়ে থাকা হাজার আপন স্মৃতি

কুয়াকাটা পর্যটন কেন্দ্র আমাদের প্রীতি।

আমার কথা যথাতথা তথ্যগুলো ঠিক

গর্বিত সন্তান আমি বলছি সবই সঠিক।

শুধু কি পর্যটন? সবই আমাদের আপন

বলেছি প্রিয় মাটির কথা রাখিনি গোপন।

বাংলাদেশ সময়: ৪:২১:১৯ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ