স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হোম » খুলনা » স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের শার্শায় স্কুল থেকে বাড়ি ফিরে হাত-মুখ ধোয়ার জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহত শিশুর বাবা বাবু ও স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে কাঠের সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৭:২০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ