কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

হোম » ঢাকা » কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

 

মাদারীপুরের কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকায় নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩-এর ১৫ ধারায় মো. সুমন বেপারী ও মো. মাসুদুর রহমানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

 

প্রশাসন জানায়, নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৫৩:০২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ