বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা গুরুতর আহত

হোম » ভোলা » বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, বাবা-মা গুরুতর আহত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

বাবা সোহেলের কোলে নিহত শিশু রাফা।

সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)

 

ভোলার বোরহানউদ্দিনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিফতাহুল রাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. সোহেল ও মা মুন্নি আক্তার গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৌদ্ধের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চরটিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নি আক্তার তার স্বামীর মোটরসাইকেলে সন্তান রাফাকে নিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে বৌদ্ধের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় রাফাসহ তার বাবা-মা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গুরুতর আহত সোহেল ও মুন্নি আক্তারকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

নিহত রাফা ও তার বাবা-মা লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ