চরফ্যাশনে ভাইকে হত্যার হুমকির অভিযোগ, বাসার সামনে কাফনের কাপড়

হোম » ভোলা » চরফ্যাশনে ভাইকে হত্যার হুমকির অভিযোগ, বাসার সামনে কাফনের কাপড়
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

বাসার সামনে রেখে যাওয়া কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি।

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ভোলার চরফ্যাশনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম কামরুল নামে এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার বাসার সামনে কাফনের কাপড়, গোলাপজল, সাবান ও আগরবাতি রেখে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।

 

উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার উল্লাহ মাওলানা বাড়িতে গত রাতে এ ঘটনা ঘটে। সকালে বাসার সামনে এসব সামগ্রী দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়ির লোকজন। পরে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

ভুক্তভোগী সাইফুল ইসলাম কামরুলের অভিযোগ, তার আপন ছোট ভাই আবু তাহের সিকদার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহ চলছে। এর জের ধরে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা ও প্রাণনাশের হুমকি দেওয়ার উদ্দেশ্যে রাতের আঁধারে ঘরের সামনে কাফনের কাপড়সহ দাফন-কাফনের সামগ্রী রেখে যাওয়া হয়েছে।

 

ঘটনার পর সাইফুল ইসলাম কামরুল ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

 

ভুক্তভোগী পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

 

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৯ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ